1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে দুস্থ ও শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় তীব্র শীতে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

কাহারোল উপজেলায় চলমান তীব্র শীত ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা। প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষদের। এই পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে কাহারোল উপজেলা প্রশাসন শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের কাহারোল মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রায় এক শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির ছাপ দেখা যায়।

এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালেব। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অফিস।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। শীতার্ত কোনো মানুষ যেন কষ্টে না থাকে—সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট