1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শরিফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম ভারতে, ডিবির চার্জশিট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছে ডিবি। মামলায় ১৭ জনের চার্জশিট।

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে নতুন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে অবস্থান করছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবিপ্রধান। তিনি বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে ফয়সাল করিম মাসুদ দুবাইয়ে নয়, বরং ভারতে অবস্থান করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়সাল করিম মাসুদের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওগুলোতে তিনি দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে আছেন এবং হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান জানান, ভিডিওগুলো আসল হলেও ফয়সালের অবস্থান দুবাই নয়; তদন্তে তার ভারত অবস্থানের তথ্য পাওয়া গেছে।

ডিবির তথ্যমতে, হাদি হত্যাকাণ্ডের পর ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল চালক ছিলেন আলমগীর শেখ।

ডিবিপ্রধান জানান, এই মামলায় এখন পর্যন্ত ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচজন এখনও পলাতক। পলাতক আসামিরা হলেন—হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তাকারী মানবপাচারকারী ফিলিফ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এবং ফয়সালের বোন জেসমিন।

তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী ছিলেন পল্লবী এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। ভবিষ্যতে তদন্তে আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে বলেও জানান ডিবিপ্রধান।

ডিবি জানায়, শরিফ ওসমান হাদি ছিলেন সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত ও আলোচিত ব্যক্তিত্ব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড নিয়ে তিনি সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে কঠোর সমালোচনা করতেন। এতে ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

তদন্তে আরও জানা গেছে, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আর পলায়নে সহায়তাকারী তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ছিলেন পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর। এসব রাজনৈতিক যোগসূত্র ও হাদির পূর্ববর্তী বক্তব্য বিশ্লেষণ করে ডিবি নিশ্চিত হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে যাওয়ার পথে রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের একজন তাকে গুলি করে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং দুই দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট