1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কাহারোলে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
দিনাজপুরের কাহারোলে উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই ক্রীড়া আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কাহারোল উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ৫৬টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

প্রতিযোগিতা শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাদীন আল আজাদ। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ (অঃদাঃ) এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরবার হাসনাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফসানা মোস্তারী, রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শানেওয়াজ বাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শরীরচর্চা শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। তিন দিনব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া আয়োজন, সমাপনী দিনে রঙিন পুরস্কার বিতরণ অনুষ্ঠান, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট