1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
মেট্রোরেল ও গণপরিবহনে ব্যবহৃত র‌্যাপিড পাস ও এমআরটি পাস এখন মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে। চালু হলো আধুনিক ডিজিটাল রিচার্জ সেবা।

মেট্রোরেলসহ রাজধানীর গণপরিবহনে ব্যবহৃত র‌্যাপিড পাস ও এমআরটি পাস এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে। এতে যাত্রীদের আর কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই সহজ ও নিরাপদে কার্ডে টাকা যোগ করা সম্ভব হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপভিত্তিক রিচার্জ সেবা চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলসহ ভবিষ্যতের অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে নতুন গতি আসবে।

কর্তৃপক্ষ জানায়, নতুন অ্যাপ ব্যবহার করে র‌্যাপিড পাস ও এমআরটি পাস কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে রিচার্জ করা যাবে। একই সঙ্গে রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা, এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন দিয়ে তাৎক্ষণিক ব্যালেন্স যাচাই এবং বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্সসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারের সুবিধা থাকবে।

অ্যাপটির ব্যবহারবিধি সম্পর্কে জানানো হয়, অনলাইনে রিচার্জের জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন-আপ সম্পন্ন করতে হবে। র‌্যাপিড পাসের ওয়েবসাইটে আগে নিবন্ধিত ব্যবহারকারীরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইন করার পর পূর্বে যুক্ত করা কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে এবং প্রয়োজনে নতুন কার্ড যুক্ত করা যাবে।

একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে রিচার্জ করা যাবে বলে জানানো হয়। তবে অনলাইনে রিচার্জের পর কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স কার্যকর হবে না। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

এছাড়া একসঙ্গে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে। কালোতালিকাভুক্ত বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না। অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করার আগে সাত দিনের মধ্যে পেন্ডিং রিচার্জ বাতিলের আবেদন করা গেলেও সেক্ষেত্রে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে।

কর্তৃপক্ষ আশা করছে, এই অ্যাপ চালুর মাধ্যমে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে কার্ড রিচার্জ করতে পারবেন। ফলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের পরিসর আরও বাড়বে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র‌্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়। তার ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র‌্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট