1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

কাহারোলে কর্মকর্তাদের সতর্কবার্তা, কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুরুল ইসলাম

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলাম কাহারোলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

দিনাজপুরের কাহারোল উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মোকলেদা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলাম।

সভায় বক্তব্য দিতে গিয়ে মনজুরুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “নিজ নির্বাচনি এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দুর্নীতির বিষয়ে এমপি স্পষ্ট ভাষায় বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারা নবনির্বাচিত এমপির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কাহারোল উপজেলায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ জিন্নাহ, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।

মনজুরুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে যে বার্তা দিয়েছেন, তা কাহারোল উপজেলায় প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট