1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
ঢাকা কলেজে ইফতার মাহফিলে সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আধিপত্যের রাজনীতি পরিহার করে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজনীতিতে আধিপত্য বিস্তারের মানসিকতা পরিহার করে জনগণের প্রকৃত সেবক হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনীতি যদি সত্যিকার অর্থে জনকল্যাণের জন্য হয়, তবে বর্তমান চর্চায় আচরণগত ও অনুশীলনগত পরিবর্তন আনা জরুরি। তিনি বিশ্বাস করেন, ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠা সম্ভব।

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস। একজন প্রকৃত মুসলিম সারা বছর কীভাবে চলবে ও চিন্তা করবে, তার শিক্ষা দেয় এই মাস। তিনি বলেন, রাষ্ট্রের জন্য কল্যাণকর সেই শক্তি, যারা মুমিন, মুত্তাকি ও সংযমী। রমজানের শিক্ষা ব্যক্তিজীবন ও রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হওয়া উচিত।

ঢাকা কলেজের ঐতিহ্যের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু জাতীয় নেতা উঠে এসেছেন, যারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান শিক্ষার্থীদেরও দেশমাতৃকার স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, দলের পাল্লা ভারী করার চেয়ে জনগণের মনে দলের জায়গা করে নেওয়াই বড় কাজ। জনগণের প্রত্যাশা পূরণে ছাত্রনেতাদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উত্থাপন করলে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ঢাকা কলেজ তার সংসদীয় আসন (ঢাকা-১০)-এর অন্তর্ভুক্ত। এখানকার প্রতিটি সমস্যা তার নজরে রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করা হবে এবং এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না।

অনুষ্ঠানে কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট