1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কাহারোলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।

বুধবার (৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার আল-আজহার ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক এবং ঢাকা তুরাগ থানা আমীর মোঃ মতিউর রহমান।

কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান এবং কাহারোল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা ও ইসলামী মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি, উন্নয়ন ও নৈতিকতার চর্চা জোরদারের আহ্বান জানান তারা। বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আলোচনা সভা শেষে কাহারোল উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব এবং আল-আজহার ইসলামিক একাডেমির আরবি বিভাগের প্রধান মো. আবু তাহের বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট