1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে কালীগঞ্জে তরুণ উদ্যোক্তার স্মার্ট অ্যাপ সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার: আদালতে তোলা হচ্ছে আজ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি: বাংলাদেশি কৃষক আহত জব্দের পরই উধাও, ফের উদ্ধার: লৌহজংয়ের বাল্কহেড কাণ্ডে রহস্য ঘনীভূত চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চার জাহাজ তেহরানে ভয়াবহ বিমান হামলা: বিশ্ববিদ্যালয় ও আবাসিক এলাকায় বিস্ফোরণ তেল নেওয়াকে কেন্দ্র করে কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি বরগুনায় হামের ভয়াবহ সংক্রমণ: সদর উপজেলা রেড জোন, ৩ শিশুর মৃত্যু সিলেট ভারতের সীমান্তে ভেতরে বাংলাদেশি যুবকের মরদেহ ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন গ্যাসোলিন আমদানিতে অনুমোদন

বরগুনায় হামের ভয়াবহ সংক্রমণ: সদর উপজেলা রেড জোন, ৩ শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
বরগুনায় হামে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে
বরগুনায় হামে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। ছবি: সংগৃহীত

বরগুনায় হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বরগুনায় হাম সংক্রমণ নিয়ন্ত্রণে সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি শনাক্ত হচ্ছে। এতে শুধু শিশুরাই নয়, বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত সন্দেহে ১৩২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়। আক্রান্তদের মধ্যে ১২২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো রোগীদের মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা নিম্নআয়ের পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা আলেয়া বেগম বলেন, “আমার ছেলে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি। প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ দেয় না। সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা আমাদের জন্য খুব কষ্টকর।” একই অভিযোগ করেন ঢলুয়া এলাকার শিউলি বেগম। তিনি জানান, তার অসুস্থ শিশুর চিকিৎসায় চার দিনে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আশা করছি দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত টিকাদান কর্মসূচি বিস্তৃত করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট