1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইওর বৈঠকের দৃশ্য, টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেনেডিক্টে শিলব্রেড ফাসমার, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), Telenor Group। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, আধুনিক ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং ৫জি প্রযুক্তির বিস্তার নিয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া এবং “স্মার্ট বাংলাদেশ” গড়ে তুলতে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

অন্যদিকে টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান উন্নয়ন, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন প্রযুক্তি বিশেষ করে ৫জি চালু করতে আগ্রহী।

এই বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাক্ষাৎ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং প্রযুক্তিগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট