1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
হেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এর করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার (১৭ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য আসতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন-সহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

জানা গেছে, সরকারের দুই মাসের কর্মপরিকল্পনা, বিভিন্ন খাতে অগ্রগতি এবং ভবিষ্যৎ নীতি-দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে এই সংবাদ সম্মেলন থেকে। বিশেষ করে অর্থনীতি, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নতুন বার্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য গণমাধ্যমকর্মীদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সরকারের এই দুই মাসের কার্যক্রম তুলে ধরার মাধ্যমে জনসাধারণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এই আয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট