1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুই ইসরায়েলি জাহাজ জব্দের দাবি ইরানের ১৩ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বিনিয়োগ বিতর্কে এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে ৫০ ডিগ্রি তাপমাত্রা, তাপপ্রবাহে পুড়ছে দেশ লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের জেরে বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ কালীগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট; বৃদ্ধাসহ দুই নারী আহত ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি কুষ্টিয়া-৩ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি: দুই ফিলিং স্টেশনে জরিমানা পাকিস্তানে আলোচনা প্রস্তুতির মধ্যেই মার্কিন বাহিনীর হাতে ইরানি কার্গো জাহাজ আটক

১৩ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে এবং তারা নিয়ম অনুযায়ী সব ধরনের অবসর সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের ডিআইজি সালমা বেগম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই অবসর আদেশ অবিলম্বে কার্যকর হবে। একযোগে এতসংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনায় প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এটি প্রশাসনিক পুনর্বিন্যাস বা নীতিগত সিদ্ধান্তের অংশ হতে পারে। তবে এ বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট