1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, লালন পালন করতে চান মা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী কালীগঞ্জে জমি বিরোধে হামলা: গৃহবধূ গুরুতর আহত, আতঙ্কে পরিবার দিঘলিয়ায় ভয়াবহ লোডশেডিং: এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত দুই মাস পর আকাশপথ খুললো ইরান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু জ্বালানি মূল্যবৃদ্ধিতেও রপ্তানিতে উৎপাদন কমেনি: শিল্পমন্ত্রী পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
পিরোজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আইসক্রিম উৎপাদনের দায়ে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছে। কারখানার ভেতরে যথাযথ স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। আরও উদ্বেগজনক বিষয় হলো—মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২), পিতা—রুস্তম আলী মোল্লা, গ্রাম—রানীপুর, পিরোজপুর সদরকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল, নিষিদ্ধ উপাদান ব্যবহার কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সচেতন মহল বলছে, খাদ্যপণ্যে ভেজাল ও অনিরাপদ উৎপাদন রোধে নিয়মিত তদারকি এবং কঠোর প্রয়োগই পারে জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট