1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, রাজাপুরের যুব উন্নয়ন কর্মকর্তাকে ঘিরে বিতর্ক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন হেলাল এমপি, দিঘলিয়া প্রেসক্লাবের অভিনন্দন কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৭ নম্বর ওয়ার্ড দলের বড় জয় ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান : প্রধানমন্ত্রী দরিদ্র ও হয়রানির শিকার মানুষের পাশে সরকার: চালু হলো ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণ বিচার নিয়ে ক্ষোভ, শিক্ষার্থীদের মানববন্ধন পিরোজপুরে ভাড়া বাসায় অভিযান, গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল

লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণ বিচার নিয়ে ক্ষোভ, শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
লৌহজংয়ে ধর্ষণ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা-এ ধর্ষণের মতো গুরুতর অপরাধ গোপন সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা এবং অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ধর্ষক ও সংশ্লিষ্ট সালিশকারীর বিচারের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর শিক্ষার্থীরা কলেজ সড়কে মানববন্ধন করেন। এতে তারা ধর্ষক আল মামুন ফরাজীর সর্বোচ্চ শাস্তি এবং অভিযুক্ত ইউপি সদস্য হিরণ দোকানদারকে অপসারণের দাবি জানান। এর আগে গত ২৪ এপ্রিল কলমা বাজার এলাকায় স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিলও করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাশিরা গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) প্রলোভন দেখিয়ে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে আল মামুন ফরাজী (৫৫)। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত এ সময় পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য হিরণ দোকানদার ভুক্তভোগীর পরিবারকে ডেকে গোপনে সালিশ বসান। সেখানে অভিযুক্তের পক্ষ নিয়ে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবার এতে রাজি না হলে তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা যায় না। তারা দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট