1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি : প্রায় ০২ লক্ষ টাকা লোপাট

মো:নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
পিরোজপুরের কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রিল ভেঙে প্রায় ২ লক্ষ টাকা লুট। ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসন, তদন্ত চলছে।

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে অফিসে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রায় ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের পাশেই অবস্থিত ভূমি অফিসটিতে রাতের অন্ধকারে চোরেরা পরিকল্পিতভাবে প্রবেশ করে। তারা প্রথমে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে সরকারি আদায় ও অফিস খরচ বাবদ রাখা নগদ অর্থ হাতিয়ে নেয়। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ আরেফিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিস খুলতে এসে তিনি জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে, বিশেষ করে অফিসে নাইটগার্ড থাকা সত্ত্বেও কীভাবে এমন চুরি সম্ভব হলো তা নিয়ে আলোচনা চলছে। এলাকাবাসী দ্রুত চোরদের গ্রেফতার এবং সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট