1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভায় শ্রমিক অধিকারের দাবি কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ পিরোজপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপিত খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: মোস্তফা সরোয়ার সভাপতি, তরিকুল ইসলাম সম্পাদক নেছারাবাদে মোটরসাইকেল চালক হত্যা: ৮ বছর পর রায় শেয়ারবাজারে লুটপাটের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১ জেলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে: শামীম সাঈদী

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ জসীম উদ্দিন,মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
মুন্সীগঞ্জে উদ্ধার হওয়া প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি ও আটক পাচারকারী

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকা মূল্যের একটি প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ সাফল্য অর্জন করে র‍্যাব-১০।

র‍্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। উদ্ধারকৃত এই প্রত্নসম্পদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরা গ্রামের মৃত আজাহার চোকদারের ছেলে মো. ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫২)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা একটি আন্তর্জাতিক প্রত্নসম্পদ পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাচীন ও মূল্যবান প্রত্নসম্পদ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন। উদ্ধার হওয়া এই বিষ্ণু মূর্তিটিও বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে তারা জানিয়েছেন।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দেশের প্রত্নসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রাচীন প্রত্নসম্পদ শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক দিক থেকেই নয়, বরং ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এগুলো সংরক্ষণ এবং পাচার রোধে কঠোর নজরদারি অপরিহার্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট