1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন গজারিয়ায় হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রী এ্যানী পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন টানা ৫ম বারের মতো যুক্তরাজ্যের মেয়র নির্বাচিত ‘মুক্তিযুদ্ধকে ব্যবহার করে লুটপাট চালানো হয়েছে’ — প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা

পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন টানা ৫ম বারের মতো যুক্তরাজ্যের মেয়র নির্বাচিত

মো নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত রৌশন আরা দোলন

বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। তিনি টানা পঞ্চমবারের মতো যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এ অর্জনের মাধ্যমে তিনি এশিয়া মহাদেশের প্রথম নারী হিসেবে টানা পাঁচবার মেয়র নির্বাচিত হওয়ার বিরল সম্মান অর্জন করেছেন।

বুধবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রামসগেট সিটি কাউন্সিলের বার্ষিক সভায় ৯৯ শতাংশ সমর্থন পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন রৌশন আরা দোলন। তার এই সাফল্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি পিরোজপুর ও ভান্ডারিয়া অঞ্চলেও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

রৌশন আরা দোলন পিরোজপুর সিআইপাড়া এলাকার ইংল্যান্ডপ্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তার স্বামী ভান্ডারিয়া উপজেলা-এর পূর্ব ভান্ডারিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে। অন্যদিকে রৌশন আরা দোলনের পৈত্রিক বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে। তিনি ইঞ্জিনিয়ার রজ্জব আলীর মেয়ে।

টানা পঞ্চমবার মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রৌশন আরা দোলন বলেন, “পঞ্চমবারের মতো রামসগেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। শহরের স্বেচ্ছাসেবক সংগঠন, দাতব্য প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় রামসগেটকে আরও সুন্দর, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”

জানা গেছে, রৌশন আরা দোলন ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন। দীর্ঘদিন ধরে কমিউনিটি উন্নয়ন, শিক্ষা এবং মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার কারণে স্থানীয় জনগণের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০১৭ সালে তিনি যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচন করেছিলেন। এরপর ২০১৯ সালের ২০ মে প্রথমবারের মতো রামসগেট শহরের মেয়র নির্বাচিত হন। তারপর থেকে টানা পাঁচবার একই পদে দায়িত্ব পালন করছেন তিনি।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রৌশন আরা দোলন ও তার স্বামী যৌথভাবে ‘রামসগেট তান্দুরি’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে রাইভি শামস রহমান ইংল্যান্ডের শিক্ষা বিভাগে আইন উপদেষ্টা হিসেবে কর্মরত এবং ছোট ছেলে জুনায়েদ রহমান বর্তমানে কলেজে অধ্যয়নরত।

বাংলাদেশ ও যুক্তরাজয়—উভয় দেশেই রৌশন আরা দোলন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তার এই সাফল্য প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট