1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের র‍্যালির দৃশ্য

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর পিরোজপুর ইউনিটের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনজুরুল আহমদ সিদ্দিকী, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রেড ক্রিসেন্টের দুই শতাধিক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা ইউনিটের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী মানবতার সেবায় রেড ক্রিসেন্ট একটি অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, রক্তদান, জরুরি সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, বিশেষ করে করোনা মহামারির সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি দেশের মানুষের আস্থা অর্জন করেছে।

আলোচনা সভায় মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার গুরুত্ব এবং দুর্যোগ মোকাবিলায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবতার সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট