1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হবে। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে দেশের মানুষের মধ্যে স্বস্তি ও শান্তির পরিবেশ ফিরে এসেছে। জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র চায়, যেখানে অন্যায়-অবিচার কিংবা নির্যাতনের আশঙ্কা থাকবে না। আর এমন একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ধরে রাখতে একটি পেশাদার, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। প্রতিবছরের পুলিশ সপ্তাহ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং জনগণের আস্থা অর্জনের অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হওয়া উচিত।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। তবে জনগণের মনে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তাই জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সংকট ও প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে যে, অনুকূল পরিবেশ পেলে তারা দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

তিনি আরও বলেন, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ পুলিশ গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সফল অংশগ্রহণ বাংলাদেশের মর্যাদা বিশ্বদরবারে আরও উজ্জ্বল করেছে। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ওপর আরও গুরুত্ব দিতে হবে।

বাণীতে প্রধানমন্ত্রী মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যন্ত জরুরি।

সবশেষে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট