1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বিষয়ে বৈঠক করছেন

ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দ্রুত জমি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে।” তিনি জানান, এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তাই নতুন সরকারের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরে গড়িমসি করছে। এবার ক্ষমতায় এসেই বিজেপি সরকার সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।

গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গকে “নতুনভাবে গড়ে তোলার” প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠককে ঘিরে নবান্ন এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রীর সফর ও বৈঠককে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তেও অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির একটি গাড়ি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি দল ইতোমধ্যে উত্তর প্রদেশে অভিযান পরিচালনা করছে।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের এই সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট