1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সৌদিতে ১৭ মে দেখা যেতে পারে ঈদুল আজহার চাঁদ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
চাদ-দেখা-কমিটি

আগামী রোববার (১৭ মে) সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন হবে। এদিন সাধারণ মানুষকে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।

শুক্রবার (১৫ মে) দেওয়া এক ঘোষণায় সৌদির সুপ্রিম কোর্ট জানায়, যদি ১৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একইসঙ্গে হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

তবে ওইদিন চাঁদ দেখা না গেলে সৌদিতে ঈদুল আজহা পালিত হবে ২৮ মে এবং হজ অনুষ্ঠিত হবে ২৭ মে।

সৌদির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকদের ধারণা, ১৭ মে সূর্যাস্তের পর খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে স্থানীয় চাঁদ দেখা কমিটিকে দ্রুত অবহিত করতে হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, হিসাব অনুযায়ী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএসি বলছে, সেই হিসেবে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৭ মে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

এ কারণে মুসলিম বিশ্বে এখন থেকেই ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট