1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা

শার্লক হোমসের ড. ওয়াটসন অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
শার্লক হোমস সিরিজের অভিনেতা ডেভিড বার্কের ফাইল ছবি

জনপ্রিয় টিভি সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৫ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক লন্ডনের বিখ্যাত অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পরে জাতীয় নাট্যশালার মঞ্চে ‘কিং লিয়ার’ নাটকে অভিনয় করেন তিনি। সেখানে তার সহশিল্পী ছিলেন ইয়ান হলম।

দীর্ঘ অভিনয়জীবনে ডেভিড বার্ক ‘মিডসোমার মার্ডার্স’সহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন। এছাড়া ‘রেইলি: এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘দ্য রাইভালস’, ‘বার্টি অ্যান্ড এলিজাবেথ’ এবং ‘দ্য ম্যান হু সো টুমরো’তেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন তিনি। পরে দ্বিতীয় মৌসুমে তার জায়গায় অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

জানা গেছে, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকে শুটিং করতে হওয়ায় মানসিকভাবে কষ্ট পেতেন ডেভিড বার্ক। স্ত্রী ও সন্তানের কাছ থেকে দূরে থাকার কারণেই তিনি দ্বিতীয় মৌসুমে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং ছেলে টম বার্ককে রেখে গেছেন। তার ছেলে টম বার্কও অভিনয় জগতে পরিচিত মুখ। তিনি ‘দ্য মাস্কেটিয়ার্স’ ও ‘স্ট্রাইক’ সিরিজে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট