1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
মুন্সীগঞ্জ বার্তা পত্রিকার অফিস ও স্টুডিও উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সচিব মোঃ সাখাওয়াত হোসেন

মুন্সীগঞ্জ বার্তা পত্রিকার অফিস ও স্টুডিও উদ্বোধন

সমাজের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সমাজের ভালো কাজগুলো গণমাধ্যমে প্রচার হলে মানুষ উৎসাহিত হয় এবং ইতিবাচক কাজে অংশ নিতে আগ্রহী হয়ে ওঠে। একই সঙ্গে যারা অন্যায় ও মন্দ কাজের সঙ্গে জড়িত, তাদের কর্মকাণ্ডও সংবাদমাধ্যমে প্রকাশ করা প্রয়োজন, যাতে সমাজ সচেতন হয় এবং মানুষ সেসব কাজ থেকে বিরত থাকার শিক্ষা পায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অনুশীলন কক্ষে আয়োজিত মুন্সীগঞ্জ বার্তা পত্রিকার অফিস ও স্টুডিও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মোঃ সাখাওয়াত হোসেন আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি জ্ঞানী ও মেধাবী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, “যে সমাজ গুণী মানুষদের মূল্যায়ন করে, সেই সমাজই উন্নতির দিকে এগিয়ে যায়।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি মুন্সীগঞ্জ বার্তার নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে পত্রিকাটির সফলতা কামনা করেন।

মুন্সীগঞ্জ বার্তার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান মুকুট। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি কর্মকর্তা (অব.) জাতিসংঘ নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, বাসস প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ, আমার দেশ প্রতিনিধি মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মাওলা এবং মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক আরেফিন মোল্লা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে আঞ্চলিক সংবাদপত্র মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে। তারা মুন্সীগঞ্জ বার্তার অগ্রযাত্রা সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা নবনির্মিত অফিস ও স্টুডিও ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট