1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার রামিসা ও আছিয়া হত্যার বিচার দাবিতে সিরাজদিখানে জামায়াত ও এনসিপির মানববন্ধন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ‘গণমাধ্যম কমিশন’ গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন, বাড়ছে আধুনিক ব্যাংকিং সেবা ঈদুল আজহা ঘিরে ২০ দিনে দেশে রেমিট্যান্সে এলো ২৬২ কোটি ডলার হরিণাকুণ্ডুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ঢাকা-সিলেট রেলপথে জয়ন্তীকা এক্সপ্রেসের ধাক্কায় গরুবাহী পিকআপ উল্টে গেল পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে ১ টাকা ২৫ পয়সা, বিইআরসিতে প্রস্তাব উপস্থাপন কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

শ্যামনগরে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
শ্যামনগরের বংশীপুর এলাকায় উদ্ধার হওয়া অবিস্ফোরিত ককটেল
শ্যামনগরের বংশীপুর এলাকায় উদ্ধার হওয়া অবিস্ফোরিত ককটেল।ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ব্যানার ও চারটি কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে সাত থেকে আটটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় যুবক বংশীপুর গোলচত্বরে আসে। সেখানে তারা একটি টায়ারে আগুন ধরিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এ সময় বাজারের নৈশপ্রহরীরা চিৎকার করলে ওই যুবকেরা দ্রুত মোটরসাইকেলে করে ভেটখালীর দিকে পালিয়ে যায়। পরে নৈশপ্রহরীদের একজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার এবং চারটি কাঠের লাঠি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল ও উত্তপ্ত করার উদ্দেশ্যে গভীর রাতে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বিস্ফোরণের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় তারা স্বস্তি প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট