1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন রোববার (২৪ নভেম্বর) শপথ নেবে। এদিন দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের এক মাস পর ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করেন। এই পদত্যাগের পর নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে দেশজুড়ে আলোচনা চলতে থাকে। অবশেষে ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন কমিশন গঠনের ঘোষণা দেন।

নতুন নির্বাচন কমিশন গঠনে নেতৃত্বে আছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার।সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ। সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

নতুন কমিশনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন সুপ্রিম কোর্টে হবে। প্রধান বিচারপতির নেতৃত্বে শপথ বাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিশন তাদের দায়িত্বভার গ্রহণ করবে। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নতুন কমিশনের সামনে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। একই সঙ্গে বিতর্ক এড়িয়ে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা তাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ হবে। বিশেষজ্ঞদের মতে, এই কমিশন কীভাবে তাদের দায়িত্ব পালন করে, তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট