1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

টেলিটক অনলাইন সিম সেবা পরীক্ষামূলকভাবে চালু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
টেলটক

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড পরীক্ষামূলকভাবে অনলাইন সিম সেবা চালু করেছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ জেলার ১১টি পোস্ট অফিসে এই সেবা কমার্শিয়াল পাইলটিং হিসেবে শুরু করা হয়। পরবর্তীতে সেবাটি দেশের সব জেলার পোস্ট অফিসের মাধ্যমে চালু করা হবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ ডাক বিভাগ যৌথভাবে এই সেবাটি চালু করেছে। সেবার আওতায় গ্রাহক টেলিটকের পছন্দের সিম নম্বর অনলাইনে অর্ডার করতে পারবেন। তারপর গ্রাহকের সুবিধামতো পোস্ট অফিস থেকে অথবা বাড়িতে বসে সিম সংগ্রহের সুযোগ থাকবে।

পোস্ট অফিস থেকে সিম সংগ্রহের জন্য ২৫০ টাকা পরিশোধ করতে হবে। বাসায় বসে সিম সংগ্রহ করতে হলে মোবাইল ওয়ালেটের মাধ্যমে ৩০০ টাকা পরিশোধ করতে হবে। গ্রাহক একটি অটোমেটেড ট্র্যাকিং নম্বরের মাধ্যমে সিমের ডেলিভারি স্ট্যাটাস জানতে পারবেন। টেলিটকের ওয়েবসাইটে (teletalk.com.bd) ‘অনলাইন সিম’ মেন্যু থেকে সিম অর্ডার করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই সেবা গ্রাহকের জন্য অত্যন্ত সহজ এবং যুগোপযোগী। টেলিটককে আরো গ্রাহকবান্ধব করতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, “ডাক বিভাগ এবং টেলিটক যৌথভাবে কাজ করে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগ সেবা প্রদানের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করবে।”

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন। টেলিটক ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই সেবার মাধ্যমে গ্রাহকরা টেলিটকের সিম তাদের দরজায় পৌঁছে নিতে পারবেন। এতে গ্রাহকের সময় ও ঝামেলা দুটোই কমবে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

টেলিটক’র এই উদ্যোগ গ্রাহকদের জন্য সহজলভ্য এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট