1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সেন্ট মার্টিনের দিকে যাত্রা করল জাহাজ, সাথে ৬৫৩ জন পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় ‘বার আউলিয়া’ নামের জাহাজটি।

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ প্রথমদিনে বার আউলিয়া জাহাজটি যাত্রা শুরু করেছে। দীর্ঘ বিরতির পর পর্যটকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।”

সেন্ট মার্টিন পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী জানান, “আজ আমরা সবকিছু পরিদর্শন করেছি। প্রথমদিনে কক্সবাজার থেকে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।”

সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। আপাতত শুধুমাত্র কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস সরকার টেকনাফ-সেন্টমার্টিন ও কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেয়। তবে বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ থাকে।

যাত্রী সংকটের কারণে বিলম্ব

এর আগে গত বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়।

এদিকে পর্যটকবাহী জাহাজ চালু হওয়ায় সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট