1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: ইতিহাস বদলানোর সুযোগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
যুব-এশিয়া-কাপ

পাঁচ বছর আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে মাত্র ৫ রানের ব্যবধানে হেরে গিয়েছিল আকবর আলীর বাংলাদেশ দল। সেই দুঃসহ স্মৃতি ভুলতে এবং প্রতিশোধ নিতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বর্তমান যুবা টাইগাররা আবারও মুখোমুখি হচ্ছে ভারতের। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

যুব এশিয়া কাপের গত ১০ আসরে ভারত ৭ বার এককভাবে এবং একবার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শিরোপা জয় করেছে। ঐতিহ্যগতভাবে ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তবে ২০১৯ সালের ফাইনালে শিরোপা হাতছাড়া করলেও ২০২২ সালে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই আসরে সেমিফাইনালেই ভারতকে বিদায় করেছিল টাইগাররা।

বাংলাদেশ এবারের আসর শুরু থেকেই দুর্দান্ত খেলছে। সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল। তবে সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় তারা।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। টস জিতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল দলটি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪২ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এ পর্যন্ত চার ম্যাচে ২২৪ রান সংগ্রহ করেছেন তিনি, যার মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।

ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় তামিম বলেন, “শুরু থেকে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। আমাদের বোলাররা অসাধারণ পারফর্ম করেছে। ইমন ও মারুফদের প্রচেষ্টায় আমরা পাকিস্তানকে অল্প রানে আটকে রাখতে পেরেছি।”

ফাইনালকে সামনে রেখে আত্মবিশ্বাসী তামিম বলেন, “আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেরা খেলাটা প্রদর্শন করার। মাঠে যতটা সম্ভব ভুল কমিয়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। সবাই দোয়া করবেন, যাতে শিরোপা নিয়ে দেশে ফিরতে পারি।”

ভারতকে ফাইনালে ফেবারিট ধরা হলেও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশেষ করে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাওয়া দাপুটে জয়ে দলের মনোবল আরও দৃঢ় হয়েছে।

ফাইনালে ফের বাংলাদেশের সামনে রয়েছে ইতিহাস বদলানোর সুবর্ণ সুযোগ। ২০১৯ সালের পরাজয়ের দুঃখ ভুলতে এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে রোববারের ম্যাচটি হতে পারে টাইগারদের জন্য একটি মাইলফলক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট