1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে ১০ পর্যটক আহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
চান্দর-গাড়ি

রাঙামাটির সাজেক পর্যটন এলাকা থেকে খাগড়াছড়ি ফেরার পথে জিপ উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকার ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।

গুরুতর আহতদের মধ্যে ঢাকার ধামরাইয়ের হাতকরা গ্রামের বাসিন্দা জাকির (২৭), আরফান (২৮), সবুজ (৩০), সাইফুল (২৭), উজ্জ্বল (২৭) এবং ব্যাটালিয়ন আনসারের সদস্য আবু বকর (৩৪) রয়েছেন। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে পর্যটকদের বহনকারী একটি জিপ খাগড়াছড়ি ফেরার পথে হাউজ পাড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়িটি সড়ক থেকে প্রায় ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে জিপে থাকা ১০ জন পর্যটক আহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

সাজেক থেকে ফেরার পথে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে, কারণ সড়কটি পাহাড়ি এবং বেশ ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালকদের সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট