1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে দিন দুপুরে শহর থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

প্রকাশ্যে দিবালোকে ঝিনাইদহের কালীগঞ্জে আইনুদ্দিন নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে মারপিট করেছে দূর্বত্তরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের নলডাঙ্গা রোড থেকে দুটি মটরসাইকেলে দূর্বত্তরা তাকে তুলে নিয়ে একটি মাঠের মধ্যে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করাতে পুলিশি তৎপরতায় দূর্বত্তরা ব্যবসায়ীকে ছেড়ে দেয়। পরে আহত ব্যবসায়ীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। কালীগঞ্জ শহরের (ঢাকা রোডে) পশু হাসপাতালের সন্মুখে নারিশ পোল্ট্রি ফিডের কালীগঞ্জের পরিবেশক ব্যবসায়ী আইনুদ্দিন সাংবাদিকদের জানায়, কালীগঞ্জের কিছু ব্যাক্তি আগেরদিন তার কাছে ১০ হাজার পিচ নারিশের মুরগির বাচ্চা চাই। এ বিষয়টি নিয়ে তাদের সাথে কিছুটা মতবিরোধও হয়। মঙ্গলবার দুপুরে আইনুদ্দিন নলডাঙ্গা সড়কে গেলে কতিপয় ব্যাক্তি তাকে জোরপূর্বক ধরে গুন্জবাড়ি নামক নির্জন শ্বশানে নিয়ে যায়। দূর্বত্তরা তাকে মারপিট করে। এর ঘন্টা পর তাকে ছেড়ে দিয়ে একটি ইজিবাইকে তুলে দেয়। পুলিশ ও পরিবারের লোকজন আইনুদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা এখন শংকামুক্ত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কতিপয় ব্যাক্তি এক ব্যাবসায়ীকে তুলে নিয়ে গেছে এমন মৌখিক অভিযোগ পেয়েই পুলিশ তৎপরতা শুরু করেন। কিছু সময় পরই দূর্বত্তরা ওই ব্যাবসায়ীকে ছেড়ে দিলে হাসপাতালে ভর্তি হয়। তিনি হাসপাতালে গিয়ে ব্যাবসায়ীর সাথে কথা বলে খোঁজ খবর নিয়েছেন। তবে, পরিবারটি এখনো কোন লিখিত অভিযোগ না দিলেও ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট