1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট চার দিনের ঢাকা সফর শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট হোর্তাকে লাল গালিচা অভ্যর্থনা এবং গার্ড অব অনার প্রদান করা হবে।

সফরের দ্বিতীয় দিনে সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা। দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একটি যৌথ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।

এই বৈঠকের শেষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

বিকেলে পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা।

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট হোর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিজয় দিবসের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের শেষ দিন প্রেসিডেন্ট হোর্তা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএস) অডিটোরিয়ামে “দা চ্যালেঞ্জেস অব পিস ইন দা কনটেম্পোরারি ওয়ার্ল্ড” শীর্ষক বক্তৃতা প্রদান করবেন।

এছাড়াও তিনি বাংলাদেশি শিক্ষার্থী এবং তরুণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে তিনি তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, নেতৃত্বের ভূমিকা এবং স্বাধীনতার পর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখবেন। ১৭ ডিসেম্বর রাতে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ঢাকা ত্যাগ করবেন।

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের এই সফর বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষত ভিসা অব্যাহতি চুক্তি ও এফওসি সমঝোতা স্মারক উভয় দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট