1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পূর্বাচলের লেক থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
পূর্বাচলের লেক থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের একটি লেক থেকে সুজানা (১৮) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই ছাত্রীকে হত্যার পর লাশ লেকে ফেলে যাওয়া হয়েছে।

নিহত সুজানা ঢাকার ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে সুজানা বাসা থেকে বের হন। এরপর রাতে আর বাসায় ফেরেননি।” পরে গণমাধ্যমে কিশোরীর মরদেহ উদ্ধারের খবর দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।

রূপগঞ্জ থানা-পুলিশ জানায়, পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে স্থানীয় লোকজন সকালে লেকের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখেন। এরপর তারা পুলিশে খবর দেন। দুপুরের দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ আরও জানায়, মরদেহের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লেকের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট