1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

গাইবান্ধায় বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার (৪০) কে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক করেছে পুলিশ। আক্তারুজ্জামান ফুলছড়ি উপজেলার পারুল চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জানুয়ারি) ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় হাঁটাহাঁটির সময় আক্তারুজ্জামান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে উপস্থিত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওই বিচারপতি এলাকা বাসীর সহায়তায় আক্তারুজ্জামানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এটি প্রথম ঘটনা নয়, এর আগেও গত ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে একই ব্যক্তির বিরুদ্ধে ওই বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে।

ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে দ্রুত ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’’

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘‘দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’’

এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটনের অপেক্ষায় রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট