1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শীতের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ভারী বর্ষণ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
শীতের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ভারী বর্ষণ

চলতি বছরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও ব্যাপক শীত পড়েছে। এই শীতের মধ্যেই শুক্রবার (৫ জানুয়ারি) দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশটির সাতটি আমিরাতের মধ্যে ছয়টিতেই বর্ষণ হয়েছে।

আবুধাবি, দুবাই, শারজাহ, ফুজাইরাহ, রাস আল খাইমা এবং উম্মুল কোয়াইন আমিরাতে ভারী বর্ষণ হয়েছে, তবে আজমান ছাড়া বাকি সব আমিরাতে বৃষ্টিপাত চলছে।

দুবাই শহরের আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা, এবং আল জাদাফ সহ বিভিন্ন এলাকায় বর্ষণ হয়েছে। আবহাওয়া দপ্তরের ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি জানিয়েছে, দুবাইয়ের বিভিন্ন এলাকায় আবুধাবির ঘানাদাহ এলাকাতেও ভারী বর্ষণ হয়েছে।

এছাড়া, ফুজাইরাহর আল ইক্কাহ, আল মাদাম, সুহাইলা, শারজাহ এমিরেতের আল ধাইদ এবং উম আল কুয়াইনের আল রাওদাসহ অন্যান্য এলাকায় হালকা থেকে ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সাথে কুয়াশাও দেখা দিয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করেছে।

আবহাওয়া দপ্তর জনসাধারণকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ার পাশাপাশি দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালকদের সতর্ক থাকার এবং গাড়ি ধীরে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে, পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে, তাই সবাইকে পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট