1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মহেশখালীতে গৃহবধূকে ধর্ষণ ও তিন লাখ টাকা লুট

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
ধর্ষণ এর প্রতিকি ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এক গৃহবধূকে (২২) ঘরে ঢুকে নির্যাতন ও ধর্ষণের পর তিন লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে এই বর্বর ঘটনা ঘটে। ঘটনার পর দুর্বৃত্তরা গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে চলে যায়।

সন্ধ্যায় আহত গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পর রাতে এ ঘটনা জানাজানি হলে থানায় মামলা করেন তাঁর স্বামী। তবে মামলার পর পুলিশ রাতভর অভিযান চালালেও আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা তাঁদের বাড়িতে রাখা ছিল। ভোরে দুর্বৃত্তরা ওই বাড়িতে হামলা চালিয়ে টাকা লুট করার পাশাপাশি গৃহবধূকে ধর্ষণ করে।

ঘটনার পর পরিবারের সদস্যরা আতঙ্কে ছিলেন। কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় গৃহবধূকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক জানান, ধর্ষণের শিকার গৃহবধূ গতকাল সন্ধ্যায় হাসপাতালে আসেন। চিকিৎসকেরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পান। প্রাথমিক চিকিৎসা শেষে রাত আটটার দিকে তাঁকে বাড়ি পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ রাত আটটার দিকে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ তাৎক্ষণিকভাবে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করলেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানতে চাইলে মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‘গৃহবধূর স্বামী গতকাল রাতে অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মহেশখালীর পাহাড়ি এলাকাগুলোতে পুলিশ অভিযান চালাচ্ছে। ওসি কাইছার হামিদ জানান, ‘ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট