1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে তলব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তলব করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তলব করা হয়।

এর আগে একই দিন সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে দু’একদিনের মধ্যে ডাকা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল। তবে বিজিবির বাধায় ওই বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে বিজিবি শক্ত অবস্থানে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া তথ্যমতে, ইতোমধ্যে লালমনিরহাটের দহগ্রামসহ সীমান্তের পাঁচটি স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। সেইসব চুক্তি পূর্ণবিবেচনার জন্য আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের আন্তর্জাতিক আইন ভঙ্গের বিষয়ে বাংলাদেশ সরকার শক্ত পদক্ষেপ নেবে। একই সঙ্গে এ বিষয়ে ভারতের সহযোগিতাও চাওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট