1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশ পুলিশের সদস্যরা ইতালিতে কুকুর পরিচালনা ও প্রশিক্ষণ শিখতে যাচ্ছেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
কুকুর পরিচালনা ও প্রশিক্ষণ

বাংলাদেশ পুলিশের সাতজন সদস্যসহ মোট আটজন সদস্য ইতালি যাচ্ছেন কুকুর পরিচালনা ও প্রশিক্ষণ বিষয়ে। তাদের মধ্যে পাঁচজন ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজন ৭ দিন ইতালিতে অবস্থান করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি আদেশ (জিও) অনুযায়ী, তারা এ সফর করবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার একটি দরপত্রে তামাম করপোরেশন কার্যাদেশ পেয়েছে। প্রতিটি কুকুরের মূল্য ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। এসব কুকুরের পরিচালনা ও ব্যবস্থাপনা শিখতে পুলিশের পাঁচজন সদস্য ইতালি যাচ্ছেন।

এছাড়া, প্রাক্-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ইতালি সফর করবেন। শর্ত অনুযায়ী, সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

যারা কুকুর পরিচালনা ও প্রশিক্ষণের জন্য ইতালি যাচ্ছেন, তাদের মধ্যে আছেন: ১. ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, ২. সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ৩. ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, ৪. কনস্টেবল মজুবুর রহমান, ৫. সুজয় মহন্তা জয়।

তাদের ইতালিতে অবস্থান করবে ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট