1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

অষ্টাদশ শতকের গয়না, কাঞ্চিপুরম শাড়ি পরে ট্রাম্পের শপথগ্রহণে মোহমুগ্ধ নীতা আম্বানি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
নীতা আম্বানি

ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের আগে ওয়াশিংটনে আয়োজিত বিশেষ নৈশ্যভোজে উপস্থিত হয়ে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য ছড়িয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ঐতিহ্যবাহী কাঞ্চিপুরম শাড়ি ও ১৮ শতকের নকশা করা গয়নায় তার মনোমুগ্ধকর উপস্থিতি বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের মুগ্ধ করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নীতা আম্বানি ঐ দিন রুপালি-সোনালি জরির কাজ করা বেগুনি ও সবুজ পাড় দেওয়া কালো কাঞ্চিপুরম শাড়ি পরেছিলেন। দক্ষিণ ভারতের বিখ্যাত এই সিল্ক শাড়িতে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবহনকারী ১০০টি নকশা ও বিভিন্ন দেব-দেবী এবং মন্দিরের নিখুঁত নকশা ছিল। শাড়িটির প্রতিটি কারুকাজ ভারতীয় সংস্কৃতির গভীর ইতিহাস ও ধর্মীয় মাহাত্ম্যকে ধারণ করে।

নীতার সাজকে পূর্ণতা দিয়েছে ১৮ শতকের বহুমূল্য গয়না। বিশেষভাবে তৈরি সোনার সেটটি, যাতে ছিল টিয়া পাখির লকেটসহ রুবি, মুক্ত, হিরে, ও পান্না খচিত রত্নের ব্যবহার, দক্ষিণ ভারতের কারিগরদের নিপুণ দক্ষতার উদাহরণ। দুইশ বছরের পুরনো এই গয়নার নকশা এখন আর খুব একটা দেখা যায় না।

নৈশভোজে নীতা আম্বানি হালকা মেকআপে সজ্জিত হয়েছিলেন। ন্যুড শেডের লিপস্টিক, কালো টিপ, এবং খোঁপায় বাধা চুল তার সম্পূর্ণ লুককে অনন্য করে তোলে। ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত মিশ্রণে তার সাজ নজর কেড়েছে অতিথিদের।

অনুষ্ঠানে মুকেশ ও নীতা আম্বানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানান। তারা ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

এই বিশেষ নৈশভোজে নীতা আম্বানির উপস্থিতি শুধু সৌন্দর্য আর শৈলীর প্রকাশ নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব, যা বিশ্ব মঞ্চে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট