1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
দেওয়ানগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে কলাকান্দা গ্রামে রাতের আঁধারে ২৪ জানুয়ারি দিবাগত রাতে,মোঃ বুলবুল আলম আশরাফুল এর বাড়ির পাশে চল্লিশ শতাংশ জমির উপর পুকুরে বিষ দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার পরের দিন শুক্রবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে দেখেন পুকুরের পানিতে মরা মাছ ভেসে আছে, অনেকেই এই দৃশ্য দেখে চিল্লা-চিল্লি করলে পরে স্থানীয় লোকজন পুকুরের মালিক বুলবুল আলম আশরাফুল কে খবর দেন।

জানা যায় ভুক্তভোগী বুলবুল আলম আশরাফুল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার ভয়ে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন,এই সুযোগে কে বা কাহারা রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় ।
তবে বুলবুল আলম আশরাফুল সাংবাদিকদের বলেন তার প্রতিবেশী দুদু মিয়া, চাঁন মিয়া, ওমর মাঝি ও তার গংদের সাথে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা,জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং বিভিন্ন সময়ে বুলবুল আলম আশরাফুল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। তবে তিনি ধারণা করছেন পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন , দুদুমিয়া ও তার গংরা নানা সময়ে হুমকি ধামকি দিয়ে তাদের শান্তিতে বস-বাস করতে দেবে না।তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন ,তা না হলে সেচ পাম্প এর ক্ষতি করবে। পুকুরের মাছ নষ্ট করবে।

ঘর-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। নানা ধরনের হুমকি ধামকি, ভয়-ভীতি নিয়ে বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
পুকুরে বিষ দেওয়া কে কেন্দ্র করে ২৪ জানুয়ারি শুক্রবার মোঃ বুলবুল আলম আশরাফুল বাদি হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি জানান , তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট