1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেপ্তার

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি শহরের বাইপাস এলাকার বাসিন্দা আশরাফ মাস্টারের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, জুলাই ও আগস্ট মাসের ঘটনায় অভিযুক্ত থাকার কারণে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এ ঘটনার প্রতিবাদে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিছিল করে। পাশাপাশি, সাইফুল ইসলামের মুক্তির দাবিতে রবিবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট