1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

মধ্যরাত থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
জ্বালানি তেলে

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়ানো হয়েছে। এতে করে ডিজেল ও কেরোসিনের লিটারপ্রতি দাম ১০৪ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা হয়েছে। একইভাবে, অকটেনের দাম লিটারপ্রতি ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে নতুন দাম নির্ধারণ করেছে, যা মধ্যরাত থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে মূল্য নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এ মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ১ জানুয়ারি সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমিয়েছিল। তখন অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ১২৫ ও ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে জ্বালানি খাতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে জনসাধারণের মাঝে আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট