1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মির্জা আজমসহ আ’লীগের ২১৬ নেতাকর্মীর নামে মামলা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
মির্জা আজম

জামালপুরে মির্জা আজমসহ আওয়ামী লীগের ২১৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে দিনগত রাতে শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন বাদী হয়ে মামলাটি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, মামলায় সদর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার সাবেক মেয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু , সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মো. জহুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, সদস্য নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা অমিতসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি, বিএনপির কার্যালয় জবর দখল ও ভাঙচুরের প্রতিবাদে গণমিছিলে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের হাতে থাকা ককটেল নিক্ষেপ ও শটগান দিয়ে গুলি নিক্ষেপ করার অভিযোগে মামলাটি করেন
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, সোমবার রাতে সদর থানায় মামলাটি হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট