1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ শনাক্তকরণ, ফ্রিজ এবং উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে তিনি এ সহযোগিতা চান।

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণি, ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে কানাডার টরন্টোর কুখ্যাত ‘বেগম পাড়া’ এলাকায় সম্পদ কিনেছেন। তিনি বলেন, ‘এটা আমাদের জনগণের টাকা, এবং সম্পদ পুনরুদ্ধারে আপনাদের সহায়তা প্রয়োজন।’

কানাডার হাইকমিশনার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, কানাডার সরকার পাচারকৃত অর্থ ফ্রিজ করে পুনরুদ্ধারের জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করে। এ বিষয়ে কানাডা সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার উদ্যোগে কানাডার সমর্থনের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আপনারা যে মহৎ কাজটি করছেন, আমরা তাকে সমর্থন করি। আমরা জানতে আগ্রহী যে কীভাবে আরও সহযোগিতা করতে পারি।’ এছাড়া, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলে জানান তিনি। শিগগিরই এক কানাডিয়ান মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান।

প্রধান উপদেষ্টা ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ কানাডার বিনিয়োগের জন্য প্রস্তুত এবং আমরা কানাডিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানাই।’

এছাড়া, অনেক বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করায় ঢাকায় কানাডার একটি ভিসা অফিস স্থাপনের আহ্বান জানান।

এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট