1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইন্দুরকানি উপজেলার নামকরণ জিয়ানগর পূনর্বহালের জন্য জনসমীক্ষা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
জিয়ানগর
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নামকরণ জিয়ানগর পূনর্বহালের দাবিতে জনসমীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ফেব্রুয়ারী) স্হানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পিরোজপুরর অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান অএ উপজেলায় সরোজমিনে উপস্হিত থেকে এ জনসমীক্ষা গ্রহন করেন।
অএ উপজেলার ০৪টি স্পটে এ জনসমীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো হলো বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়,উপজেলা পরিষদ মিলনায়তন, ইন্দুরকানী বাজার ভূমি অফিসের সামনে ও টগড়া কামিল মাদ্রাসা মাঠ। কয়েক হাজার মানুষ এ জনসমীক্ষা অনুষ্ঠানে উপস্থিত থেকে জিয়ানগর উপজেলা নামকরণের পক্ষে  গণস্বাক্ষর করেন।
এ জনসমীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা  নির্বাহী অফিসার  হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা  বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুলসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব,সামাজিকব্যক্তিত্ব,শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজ কর্মী ,সাধারণ মানুষসহ বিশিষ্ট জন উপস্হিত থেকে উপজেলার নামকরন জিয়ানগর পূনর্বহালের পক্ষে  জনসমীক্ষায় গনস্বাক্ষর করেন।
উল্লেখ্য যে,২০০১সালের ০৪দলীয় জোট নির্বাচনের সময়ে বেগম খালেদা জিয়া  নির্বাচনী জনসভায় পিরোজপুরে আসলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর সদর উপজেলার সাথে সংযুক্ত পাড়েরহাট,পওাশী ও বালিপাড়া এই ০৩টি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা করার দাবি করেন।
এই দাবির প্রেক্ষিতে ০৪ দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনটি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলার নামে অত্র উপজেলা গঠনের প্রস্তাব আনেন।  অতঃপর ২০০২ সালের ১৭ এপ্রিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নামঅনুসারে জিয়ানগর উপজেলার গেজেট প্রকাশিত হয় এবং একই বছরের ২১ এপ্রিল খালেদা জিয়া অত্র উপজেলা সফরে এসে জিয়ানগর উপজেলার আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানর নামে গেজেট প্রকাশ করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর  উপজেলার নাম জিয়ানগর পুনর্বহালের দাবি উঠলে পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের  নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র অত্র  উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর উপজেলার নাম পরিবর্তনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেবের কাছে স্থানীয় তিন হাজারের অধিক জনগণের স্বাক্ষর যুক্ত একটি আবেদন পেশ করলে তারই ফলশ্রুতি স্বরূপ এ জনসমীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট