1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূসে

সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগরী দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।

রফিকুল আলম জানান, আগামী ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশগ্রহণের সম্মতি দিয়েছেন।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট মূলত সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন তৈরির একটি প্ল্যাটফর্ম। এবারের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

রফিকুল আলম আরও জানান, সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, তিনি সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট