1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে ইয়াবা ও গাঁজা সহ ০৫ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
পিরোজপুরে ইয়াবা ও গাঁজা সহ ০৫ মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মা ছেলে সহ ০৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান এক প্রেস   বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ মাদক কারবারীর  ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ০৫ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ১০ হাজার টাকা সহ  মাদক কারবারি গোল বানু  ও তার ছেলে রাজীব খান এবং মো: রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
একই রাতে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের এসআই নুরুল আমিন এর নেতৃত্বে আরেকটি অভিযানে পৌর এলাকার মুক্তার কাঠি গ্রাম থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর নামে অপর এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।
এছাড়া শুক্রবার ভোর রাতের দিকে সদর থানার এস আই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের আল আমিনের বসত ঘর থেকে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি নাজমা আক্তার কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ০৩টি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত  হাসান খান বলেন, পিরোজপুর জেলায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে আমাদের  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট