1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

৫০২ দিন পর নেইমারের গোল খরা কাটলো

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
নেইমার

২০২৩ সালের ৩ অক্টোবর ইরানের ক্লাব নাসসাজি মাজানদারানের বিপক্ষে গোল করেছিলেন নেইমার। এরপর কেটে গেছে ৫০০ দিনেরও বেশি, কিন্তু পেশাদার ফুটবলে আর গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান তারকা।

সান্তোসের জার্সিতে প্রত্যাবর্তনের পর প্রথম গোলটি পেলেন নেইমার, যা এসেছে পেনাল্টি থেকে। এদিন শুধু গোলই নয়, একটি অ্যাসিস্টও করেন ব্রাজিলিয়ান নাম্বার টেন। যদিও পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি তিনি।

ম্যাচ পর্যালোচনা

  • প্রতিপক্ষ: আগুয়া সান্তা
  • প্রতিযোগিতা: সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ
  • ফলাফল: সান্তোস ৩-১ আগুয়া সান্তা
  • গোল: নেইমার (১৪’ পেনাল্টি)
  • অ্যাসিস্ট: নেইমার (৭০’ মিনিটে)

নেইমারের দীর্ঘদিন গোল না পাওয়ার অন্যতম কারণ তার ইনজুরি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার ফলে তাকে বিদায় জানায় সৌদি ক্লাব আল হিলাল। এরপর শীতকালীন দলবদলে শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে ফিরে আসেন তিনি। চতুর্থ ম্যাচে এসে গোল পেলেন সান্তোসের রাজপুত্র।

গোল করে দলকে জেতানোর পর নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, “একটি গুরুত্বপূর্ণ জয়। দলকে অভিনন্দন। এগিয়ে চলো সান্তোস।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট