1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

নেছারাবাদে খাল থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
নিখোজের-পরে-লাশ-উদ্ধার-এর-প্রতিকি-ছবি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খাল  থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানিবাড়ির সামনের তারাবুনিয়া খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে লাশটি  উদ্ধার করে।
প্রথাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নেছারাবাদের শুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানিবাড়ির সামনের খালে পথচারীরা  বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে নেছারাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পিরোজপুর সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ খাল থেকে  উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মরদেহ সনাক্ত করা সম্ভব হয়নি, মরদে উদ্ধার করে পিরোজপুর  সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট