1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জিয়ানগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে  পিরোজপুরের জিয়ানগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জিয়ানগর থানা সভাকক্ষে এ ওপেন  হাউজ ডে অনুষ্ঠিত হয়।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো:মুকিত হাসান খান।
জিয়ানগর থানার এস আই আ: জলিলের সঞ্চালনায়  সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো:তৌহিদুর রহমান রাতুল,তনং বালিপাড়া ইউ.পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: শহিদুল ইসলাম বাবুল তালুকদার,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খাঁন মো:নাসির উদ্দিন,উপজেলা ছাএদলের সাবেক সভাপতি মো:শাহিদুল ইসলাম শহিদ,সদর ইউনিয়নের ইউ.পি সদস্য মজনু হোসেন রনি, ২নংপওাশী ইউ.পি সদস্য মো:রফিকুল ইসলাম (রফিক), ০১নং পাড়েরহাট ইউ.পি সদস্য মো:খায়রুল ইসলাম সহ বিএনপি ও জামায়াতে ইসলামী দলের নেতাকর্মী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 সভায় প্রধান অতিথি মোঃ মুকিত হাসান খান বলেন,পুলিশ  ও জনগনের মধ্যে অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে পারস্পরিক মনোভাব ব্যক্ত করে, এলাকার অপরাধীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে,ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে সমাধানের পথ সুগম করার জন্যই আজকের এই ওপেন হাউজের আয়োজন।
তিনি আরো বলেন, মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হতে হবে, সবার সহযোগিতা পেলে পুলিশ দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করে অপরাধ নির্মূল করতে পারবে।
মাদকের ডিলার, মাদক কেনাবেচার সাথে জড়িত ও সহযোগীদের চিহ্নিত করে পুলিশকে সঠিক তথ্য দিতে হবে। প্রয়োজনে তথ্য দাতাদের নাম, পরিচয় গোপন রাখা হবে। মসজিদের ইমাম সাহেবের জুমার নামাজের আলোচনায় মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে  মুসল্লিদের সামনে তুলে ধরতে হবে। তাহলে অনেকেই এই খারাপ কাজ থেকে ফিরে আসবে। অভিভাবকদের সচেতন হতে হবে।পারিবারিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।  জঙ্গিবাদ, চাঁদাবাজ, ইভটেজিংও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ ও জনগণের  সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।পুলিশ জনসাধারণের সহযোগিতা পেলে অতি দ্রুত এদেশ থেকে অপরাধ নির্মূল করতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট