1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা: অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির সভাপতি মাস্টার নিহার রঞ্জন মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করার পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে দেশের শিক্ষার মান উন্নত হয় এবং শিক্ষকরা ভালো থাকেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ দিলীপ কুমার ও মৃণাল কান্তি সিকদার। সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সুব্রত সমাদ্দার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট