1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

বিপি দিবস উদযাপন উপলক্ষে জিয়ানগরে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
জিয়ানগরে আনন্দ রেলি
পিরোজপুরের জিয়ানগরে স্কাউটস  আন্দো লনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল (বিপি) এর ১৬৮ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কাউটস এর আয়োজনে ব্যাডেন পাওয়েল এর জন্মদিন ও বিপি দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে রেলি বের করে জিয়ানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা  পরিষদের সামনে এসে শেষ হয়।
রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, প্রশাসক ও উপজেলা স্কাউটসের সভাপতি হাসান বিন মুহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, কমিশনার এস এম লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা এম.আহসানুল হক ছগির,কোষাধ্যক্ষ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দিন সহ কাপ স্কাউট, ইউনিট লিডার, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট